ব্যবসার জন্য প্রয়োজনীয় BIN ও VAT নিবন্ধন এখন আর জটিল নয়। সঠিক কাগজপত্র প্রস্তুত, অনলাইন আবেদন ও অনুমোদনের সম্পূর্ণ সহায়তা নির্ভুলভাবে ও দক্ষতার সাথে আমরা প্রদান করি। আপনার ব্যবসাকে কর ব্যবস্থার আওতায় আনতে আমরা আছি পাশে।
আমরা দেশব্যাপী বিভিন্ন শিল্প ও ব্যবসাখাতে লাইসেন্সিং, রেজিস্ট্রেশন, কমপ্লায়েন্স ও ডকুমেন্টেশন সেবা প্রদান করি।
| ক্রমিক নং | |
|---|---|
| 1. | ইমেইল, মোবাইল |
| 2. | ট্রেড লাইসেন্স |
| 3. | ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট |
| 4. | আমদানিকারক / রপ্তানিকারক হলে তার সনদ |
| 5. | ম্যানুফ্যাকচারিং / উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোম্পানির লেআউট প্ল্যান, মেশিনারিজ লিস্ট (এইচএসকোড, মূল্য, উৎপাদন ক্ষমতা সহ) |
| 6. | অংশীদারি / লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকরপোরেশন (আরজেএসসি) এবং ফরম-12 এর কপি |
| 7. | অফিস ভাড়ার চুক্তি / মালিকানার খতিয়ান (অফিসের সাইজ উল্লেখ সহ) |
| 8. | রি-রেজিষ্ট্রেশনের জন্য 11 ডিজিট / 09 ডিজিটের ভ্যাট নিবন্ধনের কপি |
| 9. | সকল পরিচালকের টিআইএন, এনআইডি |
BIN ও VAT নিবন্ধন ব্যবসার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রক্রিয়া। যেকোনো ভ্যাটযোগ্য পণ্য বা সেবা প্রদানকারী ব্যবসাকে জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় নিবন্ধিত হতে হয়। এই নিবন্ধনের মাধ্যমে ব্যবসার কর সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিত হয় এবং আইনগত ঝুঁকি এড়ানো সম্ভব হয়।
আমরা ব্যবসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র যাচাই করে BIN ও VAT নিবন্ধনের সম্পূর্ণ প্রক্রিয়া নির্ভুলভাবে সম্পন্ন করি।
BIN ও VAT নিবন্ধনের জন্য আবেদনকারীর সচল ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর প্রদান করা বাধ্যতামূলক। নিবন্ধন সংক্রান্ত সকল নোটিশ, যাচাই ও অনুমোদনের তথ্য এই মাধ্যমেই প্রদান করা হয়।
বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া BIN বা VAT নিবন্ধন সম্ভব নয়। ট্রেড লাইসেন্সের তথ্য অনুযায়ী ব্যবসার নাম, ঠিকানা ও কার্যক্রম যাচাই করা হয়। ট্রেড লাইসেন্স করার সময় অবশ্যই প্রতিষ্ঠানের ঠিকানায়: হোল্ডিং নম্বর, ভবনের নাম, কক্ষ নম্বর, ফ্লোর নাম্বার সহ পুর্ণাঙ্গ ঠিকানা প্রদান করা জরুরী। সংক্ষিপ্ত ঠিকানা এড়িয়ে চলা উত্তম।
প্রমাণ করে। বিন / ভ্যাট করার সময় যে ব্যাংকে আপনার ব্যবসায়িক লেনদেন সম্পন্ন হয় সে ব্যাংকের ইনফরমেশন / সলভেন্সী দেওয়া উত্তম, আপনার ব্যক্তিগত একাউন্ট যেখানে বিভিন্ন পারিবারিক লেনেদন সংগঠিত হয় ঐ ব্যাংক একাউন্ট দিবেন না।
যদি ব্যবসাটি আমদানি বা রপ্তানির সাথে সম্পৃক্ত হয়, তাহলে সংশ্লিষ্ট আমদানি বা রপ্তানি সংক্রান্ত সনদ জমা দিতে হয়। এটি ব্যবসার প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎপাদনকারী বা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোম্পানির লে-আউট প্ল্যান, ব্যবহৃত যন্ত্রপাতির তালিকা, যন্ত্রপাতির কোড, মূল্য এবং উৎপাদন ক্ষমতার বিস্তারিত তথ্য জমা দিতে হয়। এই তথ্যের ভিত্তিতে VAT কাঠামো নির্ধারণ করা হয়।
অংশীদারি বা লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানি নিবন্ধনের সনদ এবং নির্ধারিত ফরমের কপি জমা দেওয়া বাধ্যতামূলক। এসব কাগজপত্রের মাধ্যমে কোম্পানির আইনগত কাঠামো যাচাই করা হয়।
ব্যবসার অফিস বা কার্যালয়ের ঠিকানা প্রমাণের জন্য ভাড়ার চুক্তিপত্র অথবা মালিকানার খতিয়ান জমা দিতে হয়। অফিসের সাইজ উল্লেখ থাকলে তা আবেদন যাচাইয়ে সহায়ক হয়।
কোম্পানির সকল পরিচালক বা মালিকের কর শনাক্তকরণ নম্বর এবং জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও কর অবস্থান যাচাই করা হয়।
ব্যবসার বহু অনুমোদন, লাইসেন্স ও রেজিস্ট্রেশনের দীর্ঘ প্রক্রিয়া থাকে। সময়, নিয়ম, প্ল্যাটফর্ম ও কাগজপত্র মিলিয়ে এটি আপনার ব্যবসার জন্য ঝামেলার কারণ হতে পারে। আমরা এই ঝামেলা দূর করি।
সঠিক ডকুমেন্ট তৈরি
ভুল সংশোধন ও ঝুঁকি কমানো
অনলাইন সাবমিশনসহ সম্পূর্ণ টেকনিক্যাল সাপোর্ট
সময় মতো আপডেট ও রিনিউয়াল রিমাইন্ডার
নির্ভুল রেকর্ড সংরক্ষণ
আমাদের অভিজ্ঞ টিম দ্রুত এবং নির্ভরযোগ্য লাইসেন্স ও রেজিস্ট্রেশন সাপোর্ট প্রদান করে। সময় বাঁচান, ঝামেলা কমান, এবং আপনার ব্যবসা দ্রুত শুরু করুন।
Sayfa License Hub আপনার ব্যবসার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য লাইসেন্স ও রেজিস্ট্রেশন সাপোর্ট প্রদান করে। আমাদের অভিজ্ঞ টিম নিশ্চিত করে যে আপনার প্রক্রিয়াগুলো সহজ, দ্রুত এবং সম্পূর্ণ নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়।
WhatsApp us