Sayfa License Hub

ইমপোর্ট, এক্সপোর্ট ও ইনডেন্টিং লাইসেন্স করুন সহজ ও নির্ভুলভাবে

আন্তর্জাতিক বাণিজ্যে অংশ নিতে ইমপোর্ট, এক্সপোর্ট ও ইনডেন্টিং লাইসেন্স এখন আর জটিল নয়। সঠিক ডকুমেন্টস প্রস্তুত থেকে শুরু করে আবেদন ও অনুমোদন পর্যন্ত সম্পূর্ণ সহায়তা আমরা দিয়ে থাকি। নির্ভুল সাবমিশন ও দ্রুত প্রসেসিংয়ের মাধ্যমে আপনার ব্যবসাকে বৈধভাবে এগিয়ে নিতে সাহায্য করি। অভিজ্ঞ টিমের মাধ্যমে ঝামেলামুক্ত ও বিশ্বাসযোগ্য সেবা নিশ্চিত করা হয়।

দেশের বিভিন্ন সেক্টরে আমাদের নির্ভরযোগ্য সেবা

আমরা দেশব্যাপী বিভিন্ন শিল্প ও ব্যবসাখাতে লাইসেন্সিং, রেজিস্ট্রেশন, কমপ্লায়েন্স ও ডকুমেন্টেশন সেবা প্রদান করি।

ইমপোর্ট, এক্সপোর্ট ও ইনডেন্টিং লাইসেন্সের প্রয়োজনীয়তা ও ডকুমেন্টস

প্রয়োজনীয় ডকুমেন্টস:

ক্রমিক নং 
1.একই টিআইনের অধীনে একাধিক আইআরসি/ইআরসি হবে না ।
2.পাসপোর্ট সাইজ ছবি
3.জাতীয় পরিচয় পত্র
4.টিআইএন/ হালনাগাদ কর সনদ
5.অফিস ভাড়ার চুক্তি / মালিকানার খতিয়ান
6.ইমেইল, মোবাইল নাম্বার
7.সংশ্লিষ্ট ট্রেড এসোসিয়েশনের হালনাগাদ মেম্বার সনদ
8.ব্যাংক স্বচ্ছতার সনদ
9.অংশীদারি / লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকরপোরেশন (আরজেএসসি) এবং ফরম-12 এর কপি
10.শিল্প আমদানির এর ক্ষেত্রে বিডা/বস্ত্র অধিদপ্তরের রেজিস্ট্রেশন, সুপারিশ, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, লিস্ট অব এন্ড ইউজ ম্যাটেরিয়াল / মেশিনারিজ লিস্ট (এইচএস কোড সহ) লিস্ট অব এড হক ম্যাটেরিয়াল / মেশিনারিজ লিস্ট

ইমপোর্ট, এক্সপোর্ট ও ইনডেন্টিং লাইসেন্স আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি বাধ্যতামূলক সরকারি অনুমোদন। বিদেশ থেকে পণ্য আমদানি, বিদেশে পণ্য রপ্তানি কিংবা অন্য প্রতিষ্ঠানের পক্ষে বাণিজ্যিক মধ্যস্থতা করতে হলে এই লাইসেন্স থাকতে হয়। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কাগজপত্র ও শর্ত পূরণ করা আবশ্যক।

একই কর শনাক্তকরণ নম্বর / টিনের অধীনে একাধিক
লাইসেন্স গ্রহন করা যাবে না:

2022 সাল পর থেকে সরকারী আদেশ মোতাবেক একই টিনে একটির অধিক আইআরসি নিতে পারবে না,

পাসপোর্ট সাইজ ছবি

লাইসেন্স আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি আবশ্যক। এই ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে জমা দিতে হয় এবং এটি আবেদনকারীর পরিচয় যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।

জাতীয় পরিচয়পত্র

আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক। জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে অন্যান্য কাগজপত্রের তথ্য সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

কর শনাক্তকরণ নম্বর ও হালনাগাদ কর সনদ

ইমপোর্ট, এক্সপোর্ট ও ইনডেন্টিং লাইসেন্সের জন্য কর শনাক্তকরণ নম্বর এবং হালনাগাদ কর সনদ প্রয়োজন হয়। এটি আবেদনকারীর কর সংক্রান্ত স্বচ্ছতা ও বৈধতা নিশ্চিত করে।

অফিস ভাড়ার চুক্তিপত্র অথবা মালিকানার প্রমাণ

ব্যবসার অফিস বা প্রতিষ্ঠানের ঠিকানা প্রমাণের জন্য ভাড়ার চুক্তিপত্র অথবা মালিকানার খতিয়ান জমা দিতে হয়। এটি লাইসেন্স ইস্যুকারী কর্তৃপক্ষের কাছে ব্যবসার অবস্থান নিশ্চিত করে।

ইমেইল ও মোবাইল নম্বর

আবেদনকারীর সচল ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর প্রদান করা বাধ্যতামূলক। আবেদন সংক্রান্ত যেকোনো নোটিশ, আপডেট বা যোগাযোগ এই মাধ্যমেই করা হয়।

সংশ্লিষ্ট ট্রেড অ্যাসোসিয়েশনের হালনাগাদ সদস্য সনদ

ইমপোর্ট, এক্সপোর্ট ও ইনডেন্টিং লাইসেন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড অ্যাসোসিয়েশনের হালনাগাদ সদস্য সনদ প্রয়োজন হয়। এটি আবেদনকারীর ব্যবসায়িক সম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা প্রমাণ করে।

ব্যাংক স্বচ্ছতার সনদ

ইমপোর্ট / এক্সপোর্ট / ইন্ডেন্টিং লাইসেন্স এর ক্ষেত্রে যে ব্যাংক এর সাথে এলসি / ইএক্সপি করবেন সে ব্যাংকের নাম দেওয়া জরুরী, কেননা সার্টিফিকেট এ সংশ্লিষ্ট ব্যাংক এর নাম, শাখা গড়মিল থাকলে এলসি / ইএক্সপি করতে সম্স্যার সৃষ্টি হতে পারে। এছাড়া ব্যাংক পরবর্তীতে পরিবর্তন করতে চাইলে বাড়তি খরচ ও সময়ের প্রয়োজন হয়, যেটা ব্যবসায়িক কার্য সম্পাদনে সাময়িক অসুবিধা বা বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকে।

অংশীদারী ও লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্র:

অংশীদারী ব্যাবসার ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন সার্টিফিকেট / আরজেএসসি সার্টিফিকেট,  লিমেটড কোম্পানীর ক্ষেত্রে আর্টিকেল অব মেমোরেন্ডাম, আর্টিকেল অব এসোসিয়েশন, ফরম-১০, ফরম-১২ সহ সকল পরিচালকদের ব্যক্তিগত টিআইএন, এনআইডি ও মোবাইল নম্বর সরবরাহ করতে হবে।

শিল্পভিত্তিক আমদানি লাইসেন্সের অতিরিক্ত শর্ত

শিল্পভিত্তিক আমদানির ক্ষেত্রে শিল্প ও বাণিজ্য অধিদপ্তরের নিবন্ধন, সুপারিশপত্র, কারখানা লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র এবং আমদানিকৃত যন্ত্রপাতি বা কাঁচামালের তালিকা জমা দিতে হয়। প্রয়োজনে যন্ত্রপাতির তালিকায় নির্দিষ্ট কোডও উল্লেখ করতে হয়।

কেন আমাদের উপর ভরসা করবেন?

✔ নিয়মমাফিক ও ঝামেলামুক্ত সেবা

প্রতিটি অনুমোদনের নিয়ম, প্রক্রিয়া ও সময়সীমা আমরা ভালোভাবে জানি।

✔ দ্রুত ফলো-আপ ও প্রসেসিং

আমাদের বিশেষ টিম প্রতিটি আবেদন নিয়মিত মনিটর করে।

✔ সরকারি দপ্তরের অভিজ্ঞ পরিচালনা

জটিল কাগজপত্র, নিয়ম পরিবর্তন বা অতিরিক্ত ধাপের বিষয়েও আমরা সমাধান দিই।

✔ ১০০% স্বচ্ছতা ও নিরাপত্তা

প্রতিটি ধাপে আপনি আপডেট পাবেন—কাগজপত্র, স্ট্যাটাস, সময়—সবকিছু স্পষ্টভাবে জানানো হয়।

শুরু করতে যা করতে হবে

  • আপনার ব্যবসার ধরন জানাবেন

  • আমাদের টিম প্রয়োজনীয় অনুমোদন চিহ্নিত করবে

  • ডকুমেন্ট সংগ্রহ ও সাবমিশন হবে

  • অনুমোদন হাতে পাওয়ার পর আপনাকে ডেলিভারি দেওয়া হবে

যোগাযোগ করুন আমদের সাথে