Sayfa License Hub

বস্ত্র / বায়িং হাউজ রেজিষ্ট্রেশন করুন সহজ ও নির্ভুলভাবে

বায়ার ও বিদেশি বিনিয়োগকারীর সাথে কাজ করার জন্য বাইং হাউস রেজিস্ট্রেশন এখন আর জটিল নয়। সঠিক কাগজপত্র প্রস্তুত, যাচাই ও অনুমোদনের সম্পূর্ণ সহায়তা দ্রুত ও পেশাদারভাবে আমরা নিশ্চিত করি।

দেশের বিভিন্ন সেক্টরে আমাদের নির্ভরযোগ্য সেবা

আমরা দেশব্যাপী বিভিন্ন শিল্প ও ব্যবসাখাতে লাইসেন্সিং, রেজিস্ট্রেশন, কমপ্লায়েন্স ও ডকুমেন্টেশন সেবা প্রদান করি।

বাইং হাউস রেজিস্ট্রেশন সেবা সম্পর্কে বিস্তারিত

ক্রমিক নংপ্রয়োজনীয় ডকুমেন্টস
ট্রেড লাইসেন্স (হালনাগাদ)
ইটিআইএন / আয়কর সনদ হালনাগাদ সকল পরিচালকের
সম্ভ্যাব্য বাৎসরিক টার্ণওভার
ব্যাংক কর্তৃক প্রদত্ত আর্থিক স্বচ্ছলতার প্রত্যয়নপত্রের কপি
অফিস ভাড়ার চুক্তিপত্রের কপি / মালিকানা দলিল
জাতীয় পরিচয় পত্র এবং বিদেশি উদ্যোক্তা বা কর্মকর্তা বা কর্মচারীদের ক্ষেত্রে পাসপোর্ট এর কপি
নতুন নিবন্ধনের জন্য নির্ধারিত ফি ২০,০০০/- (বিশ হাজার) এবং নবায়নের জন্য ফি ৫,০০০/- (পাঁচ হাজার) জমার চালান কপি।
১০০% বৈদেশিক বিনিয়োগে বা যৌথ বিনিয়োগে স্থাপিত বস্ত্রশিল্পের ক্ষেত্রে বৈদেশিক উদ্যোক্তা বা উদ্যোক্তাগণের এনক্যাশমেন্ট সার্টিফিকেট এর ফটোকপি
যৌথ বিনিয়োগে স্থাপিত বস্ত্রশিল্পের জন্য যৌথ বিনিয়োগ / জয়েন্ট ভেঞ্চার চুক্তিপত্রের কপি।
১০নবায়নের ক্ষেত্রে বিগত এক বছরের রপ্তানী বিবরণী।

বাইং হাউস রেজিস্ট্রেশন হলো গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্পে বায়ার, বিদেশি উদ্যোক্তা অথবা যৌথ বিনিয়োগকারীর পক্ষে কাজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রক্রিয়া। বাইং হাউসের মাধ্যমে পণ্য নির্বাচন, মান নিয়ন্ত্রণ, অর্ডার ব্যবস্থাপনা এবং বিদেশি বায়ারের সাথে সমন্বয় করা হয়। এই কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট কাগজপত্র ও শর্ত পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা আবশ্যক।

আমরা ব্যবসার ধরন, বিনিয়োগ কাঠামো ও উদ্যোক্তার অবস্থা অনুযায়ী বাইং হাউস রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়া নির্ভুলভাবে সম্পন্ন করে থাকি।

হালনাগাদ ট্রেড লাইসেন্স

বাইং হাউস রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স প্রদান করা বাধ্যতামূলক। ট্রেড লাইসেন্সে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হয়।

কর শনাক্তকরণ নম্বর ও আয়কর সনদ

প্রতিষ্ঠানের সকল পরিচালকের কর শনাক্তকরণ নম্বর এবং হালনাগাদ আয়কর সনদ জমা দিতে হয়। এটি প্রতিষ্ঠানের কর সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিত করে।

সচ্ছলতা বা ব্যাংক স্টেটমেন্ট

আবেদনকারীর আর্থিক সক্ষমতা প্রমাণের জন্য সচ্ছলতা সনদ অথবা ব্যাংক স্টেটমেন্ট প্রদান করা হয়। এটি ব্যবসা পরিচালনার সক্ষমতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অফিস ভাড়ার চুক্তিপত্র বা মালিকানা দলিল

প্রতিষ্ঠানের অফিস ব্যবহারের প্রমাণ হিসেবে ভাড়ার চুক্তিপত্র অথবা মালিকানা দলিল জমা দিতে হয়। অফিসের ঠিকানা রেজিস্ট্রেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট কপি

বাংলাদেশি উদ্যোক্তার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপি এবং বিদেশি উদ্যোক্তা, কর্মরত কর্মকর্তা বা কর্মচারীর ক্ষেত্রে পাসপোর্টের কপি জমা দেওয়া বাধ্যতামূলক।

নির্ধারিত ফি পরিশোধের প্রমাণ

বাইং হাউস রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি হিসেবে বিশ হাজার টাকা পরিশোধের রসিদ বা প্রমাণপত্র জমা দিতে হয়।

সম্পূর্ণ বিদেশি বা যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্ট

যদি প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিদেশি বিনিয়োগ অথবা যৌথ বিনিয়োগে স্থাপিত হয়, তাহলে বিদেশি উদ্যোক্তা বা উদ্যোক্তাগণের এনক্যাশমেন্ট সার্টিফিকেট হবে । বিদেশী উদ্যোক্তা বাংলাদেশে যে ব্যাংকের মাধ্যমে বিনিয়োগ আনবে সে ব্যাংক থেকে সংগ্রহ করবে। এইটি দেশে বৈধ উপায়ে মুলধন আনার প্রমাণ হিসাবে বিবেচিত হয়।

যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের জন্য চুক্তিপত্র

যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বাইং হাউসের ক্ষেত্রে যৌথ বিনিয়োগ বা যৌথ অংশীদারিত্ব চুক্তিপত্রের কপি জমা দেওয়া বাধ্যতামূলক।

কেন আমাদের নিবেন?

  • সময়মত রিনিউয়াল
  • জরিমানার ঝুঁকি কমানো
  • ডকুমেন্ট সুরক্ষিত রাখা
  • নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সাপোর্ট

যোগাযোগ করুন আমদের সাথে